weather ৩৪.০৬ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতা ও কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্না গ্রেপ্তার

প্রকাশ : ৩০-০৯-২০২৫ ০২:৩৫

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের সুলতানপুর ক্লাবের কাছ থেকে সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম।

শামীমা পারভীন রত্না সাতক্ষীরা শহরের সিটি মার্কেট এলাকার মো. শওকত হোসেনের মেয়ে ও ব্যাংক কর্মকর্তা মিঠু আমিনের স্ত্রী। তিনি সাংস্কৃতিক সংস্থা বর্ণমালা একাডেমির পরিচালক।

ওসি শামীনুল বলেন, আওয়ামী লীগের নেত্রী শামীমা পারভীন রত্নার বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার