weather ২৭.২৭ o সে. আদ্রতা ৮৪% , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ

প্রকাশ : ১০-১২-২০২৫ ০০:০৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর রাজধানীর গুলশান-২ এ অবস্থিত বাড়িটি পরিত্যক্ত ঘোষণা করে তা সরকারের কাছে হস্তান্তর করতে নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশে সাক্ষর করেছেন। 

৫২ পৃষ্ঠার এ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশ করা হয়। দখলে থাকা এ বাড়িটি ‘পরিত্যক্ত সম্পত্তি’ বলে উল্লেখ করে এক বছরেরও বেশি সময় পরে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করলেন হাইকোর্ট। 

এর আগে এই সম্পত্তি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে তিন মাসের মধ্যে সরকারের কাছে হস্তান্তর করতে তাকে নির্দেশ দিয়েছিলেন আদালত। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত বছর এই রায় দেন হাইকোর্ট। 

ওই সম্পত্তির অবস্থান বুঝে পাওয়ার ১৫ দিনের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত সচিবকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের মাধ্যমে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন (অ্যাফিডেভিট ইন কমপ্লায়েন্স) দিতেও বলা হয়েছে। পাশাপাশি ৯০ দিনের মধ্যে বাড়ির দখল নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া বেসরকারি ব্যক্তিদের কাছে ইজারা না দিয়ে জনস্বার্থে সংরক্ষণ করতে বলেছেন হাইকোর্ট।

পরিত্যক্ত সম্পত্তির ‘খ’ তালিকাভুক্ত বাড়িটি দখলে রাখার অভিযোগ তুলে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ৩০ অক্টোবর রিট করেছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন আবদুস সালাম মুর্শেদী। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী