weather ২৭.৬৫ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার

প্রকাশ : ১৫-১২-২০২৫ ১৩:৫৮

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ পৌর শহরের আমলাপাড়ায় একটি বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে যমুনা নদীর তীরবর্তী এক গ্রামে অসুস্থ অবস্থায় শকুনটিকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দা পাপ্পু শেখ বাড়িতে নিয়ে আসেন।

পাপ্পু শেখ জানান, শকুনটি উড়তে না পারায় মাটিতে পড়ে যায়। যমুনা নদীর চর এলাকার কয়েকজন যুবক প্রথমে শকুনটিকে ধরে রাখেন। পরে পাপ্পু তাকে বাড়িতে এনে তিন দিন চিকিৎসা দেন। শকুনের অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে জেলার পরিবেশবাদী সংগঠন ‘দ্য বার্ডস সেফটি হাউস’-এর কাছে হস্তান্তর করা হয়।

বার্ডস সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, হিমালয়ান শকুন (হিমালয়ান গ্রিফন) একটি বিরল প্রজাতির পাখি। দীর্ঘ দূরত্ব ভ্রমণের পর ক্লান্ত হয়ে শকুনটি মাটিতে পড়ে যায়। 

তিনি আরো জানান, শকুনটিকে খাবার ও ওষুধ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিষয়টি বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশন (বিবিসিএফ) ও রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের জানিয়েছে, যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।

মামুন বিশ্বাস বলেন, প্রয়োজন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের চেষ্টা শকুনটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল প্রধানমন্ত্রী : অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা দেখছেন আনিসুল ইসলাম অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ অপহরণের ‘নাটক’সাজানো শিবির নেতা ধর্ষণ মামলার আসামি, ছিলেন আত্মগোপনে : পুলিশ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান প্রধানমন্ত্রী