weather ৩৪.০৬ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ : ০৭-১০-২০২৫ ২১:০৩

ছবি : সংগৃহীত

সিলেট ব্যুরো
সিলেটের মোগলাবাজার এলাকায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।

তিনি জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে পৌঁছালে লোকোমোটিভসহ একাধিক বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

নুরুল ইসলাম আরো বলেন, ‘দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে উদ্ধার ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’                                                                                                  এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মোগলাবাজার থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধারে কাজ করছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার