weather ২৯.৯৪ o সে. আদ্রতা ৭৪% , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেই রিয়াদের আরো একটি বাসার খোঁজ, মিলল প্রায় তিন লাখ নগদ টাকা

প্রকাশ : ০১-০৮-২০২৫ ০২:৩৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আরো একটি বাসার খোঁজ পেয়েছে পুলিশ। আর সেই বাসা থেকে উদ্ধার করা হয়েছে নগদ দুই লাখ ৯৮ হাজার টাকা। এ ছাড়া রিয়াদ ও তার সহযোগীরা অন্য কোথায় কোথায় চাঁদাবাজি করেছেন সেই বিষয়েও খোঁজ নিচ্ছে পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা রিয়াদের আরো চাঁদাবাজির বিষয়ে খোঁজ নিচ্ছি। এ ছাড়া বাড্ডা এলাকায় রিয়াদের আরো একটি বাসার খোঁজ পাওয়া গেছে। সেখান থেকে নগদ দুই লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার রাতে বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালানো হয়। এ অভিযানে দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়।

সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন পাঁচ যুবক। সাবেক এমপি পলাতক থাকায় তার স্বামীর কাছে এ চাঁদা দাবি করা হয়। কয়েকদিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসেন।

এরপর তারা আবার ওই বাসায় যান স্বর্ণালংকার আনতে। সেসময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় শাম্মি আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ছয়জনকে এজাহারনামীয় আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার