weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী ও দুই ছেলেসহ সাবেক এমপি রনজিত কুমারের বিরুদ্ধে দুর্নীতির ৪ মামলা

প্রকাশ : ১৯-০২-২০২৫ ০৫:২৫

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত কুমার রায়, তার স্ত্রী নিয়তি রানী রায়, ছেলে রাজীব কুমার রায় ও সঞ্জিব কুমার রায়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এসব মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, সাবেক সংসদ সদস্য রনজিত কুমার রায় ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ১২ লাখ ৪৮ হাজার ১৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তিনি নিজ নামের ২৫ টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৯ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৫৬৪ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে সেই টাকা ইচ্ছাকৃতভাবে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেন। এ জন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়।

রনজিত কুমার রায়ের স্ত্রী নিয়তি রানী রায় স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়া নিজ নামে ১১টি ব্যাংক হিসাবে ৮ কোটি ৮০ লাখ ৫০ হাজার ১০৬ টাকার সন্দেহজনক লেনদেন করেন। তারা স্বামী-স্ত্রী শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

সাবেক সংসদ সদস্য রনজিত কুমার রায়ের ছেলে রাজীব কুমার রায় পিতার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৬০ লাখ এক হাজার ৬৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়া নিজ নামে ও স্ত্রী রিশিতা সাহার নামের ৬৯টি ব্যাংক হিসাবে ১৬২ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৮৮  টাকার সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

রনজিত কুমার রায়ের আরেক ছেলে সঞ্জিব কুমার রায় পিতার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ১৫০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি নিজ নামে ও স্ত্রী অনিন্দিতা মালাকার পিউর নামের ১৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮ কোটি ৪৯ লাখ ২২ হাজার ২০৯ টাকার সন্দেহজনক লেনদেন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

আকতারুল ইসলাম জানান, দুর্নীতি দমন আইন ও মানিলন্ডারিং আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য আইনে তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।




পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার