weather ৩২ o সে. আদ্রতা ৬০% , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দামে রেকর্ড, ভরি আড়াই লাখ টাকা ছাড়ালো

প্রকাশ : ২৩-০১-২০২৬ ১৫:৩৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
কিছুটা দাম কমার মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ছয় হাজার ২৯৯ টাকা বাড়ানো হয়েছে। এতে পূর্বের সব রেকর্ড ভেঙে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

এর আগে ২২ জানুয়ারি ভালো মানের এক ভরি স্বর্ণের দাম আট হাজার ৩৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল। তার আগে যথাক্রমে ২১ জানুয়ারি পাঁচ হাজার ২৪৯ টাকা, ২০ জানুয়ারি চার হাজার ১৯৯ টাকা, ১৫ জানুয়ারি দুই হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি চার হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি এক হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল।

অর্থাৎ ছয় দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম মোট ২৫ হাজার ৬৬১ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে পূর্বের সব রেকর্ড ভেঙে এক ভরি স্বর্ণের দাম রেকর্ড দুই লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায় পৌঁছেছিল। এই রেকর্ড দাম নির্ধারণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দাম তিন হাজার ১৪৯ টাকা কমানো হয়েছিল। তবে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে আবার দাম বৃদ্ধির কারণে পূর্বের সব রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাতিরঝিলের বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাতিরঝিলের বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন রামিসা হত্যা মামলার রায়ে সরকার আপাতত সন্তুষ্ট : আইনমন্ত্রী রামিসা হত্যা মামলার রায়ে সরকার আপাতত সন্তুষ্ট : আইনমন্ত্রী দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিশু রা‌মিসা ধর্ষণ ও হত‌্যা মামলা: সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড শিশু রা‌মিসা ধর্ষণ ও হত‌্যা মামলা: সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ