weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত ২

প্রকাশ : ০৩-০৬-২০২৬ ১৯:১২

মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ ও স্থানীয়রা। ছবি: সংগৃহীত।

খুলনা ব্যুরো
ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে স্বামী ইসমাইল হোসেনের মরদেহ আনতে গিয়ে কালনা-নড়াইল-যশোর মহাসড়কে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে স্ত্রী জাহানারা বেগম (৪৫) ও অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। এ সময় আরও ৪ জন আহত হন।

বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে মহাসড়কের বাদশার গ্যারেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে আনা হলে তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত জাহানারা বেগমের বাড়ি যশোরের মাহিদিয়া গ্রামে ছিল। অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেন লক্ষ্মীপুরের পূর্বচককলাপোতা গ্রামের আবুল হাশেমের ছেলে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে নুরজাহান বেগম তার স্বামী ইসমাইল হোসেনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের বাদশার গ্যারেজ নামক স্থানে অ্যাম্বুলেন্সটি পৌঁছালে বিপরীতদিক থেকে আসা কালনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। 

এ সময় ঘটনাস্থলেই নুরজাহান বেগম নিহত হন। আহত ৫ জনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকিদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পিলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার