weather ৩০.০৫ o সে. আদ্রতা ৭৪% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেলেন নোরা ফাতেহি

প্রকাশ : ২১-১২-২০২৫ ১১:৩১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
মুম্বাইয়ের ব্যস্ত রাজপথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। মাথায় আঘাত পেয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাইয়ের একটি জনবহুল রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অন্য দিক থেকে আসা একটি গাড়ি বেসামাল গতিতে এসে নোরা ফাতেহির গাড়িকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরো জানা যায়, মাথায় চোট পাওয়ায় চিকিৎসকেরা কোনো ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে নোরার সিটি স্ক্যান করান। স্ক্যান রিপোর্টে স্বস্তির খবর মিলেছে— মাথায় বড় ধরনের আঘাত বা মস্তিষ্কে রক্তক্ষরণের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবু সতর্কতা হিসেবে চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করেই হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন তিনি। জানা গেছে, সেই সময় তার গাড়িতে ছিলেন মার্কিন সংগীতশিল্পী ডেভিড গুয়েটা। দুজন একসঙ্গে যাচ্ছিলেন জনপ্রিয় সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নিতে।

দুর্ঘটনার ধাক্কা সামলে, মাথার যন্ত্রণা নিয়েই নোরা ফের গাড়িতে ওঠেন ডেভিড গুয়েটার সঙ্গে। অবশেষে নির্ধারিত গন্তব্যে পৌঁছে অনুষ্ঠানেও যোগ দেন তিনি। আহত অবস্থাতেও তার এই পেশাদারিত্ব ও দৃঢ় মনোবল প্রশংসায় ভাসাচ্ছে ভক্তদের।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার ‘গ্যাস টিমটিম করে আসে, রান্না শেষ হওয়ার আগেই চলে যায়’ ‘গ্যাস টিমটিম করে আসে, রান্না শেষ হওয়ার আগেই চলে যায়’ বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড