weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাসহ ১২ মামলার আসামি যুবলীগ নেতা রাজন গ্রেপ্তার

প্রকাশ : ২১-০৪-২০২৫ ০৩:৩৭

ছবি-সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
রাজধানীর কদমতলী এলাকা থেকে দুই হত্যা মামলাসহ ১২টি মামলার এজাহার নামীয় আসামি যুবলীগ নেতা মো. রাজনকে (২৯) গ্রেপ্তার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। গ্রেপ্তার রাজন কদমতলী থানার ৫২নং ওয়ার্ডের ১ নং ইউনিট যুবলীগের সভাপতি। 

শনিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টায় কদমতলী থানাধীন হাজী লাল মিয়া সর্দার রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

রবিবার (২০ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। 

কদমতলী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার রাজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কদমতলী, যাত্রাবাড়ী ও শ্যামপুর থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে অস্ত্রধারী সস্ত্রাসীদের সাথে প্রত্যক্ষভাবে হামলায় অংশগ্রহণ করেছিল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি হত্যা মামলাসহ চাঁদাবাজি, দস্যুতা ও মাদকের ১২টি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার