weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে স্বামীকে মারধরের ভিডিও ভাইরাল, যা জানা গেল

প্রকাশ : ১৯-০৮-২০২৫ ২১:১১

ছবি : সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রকাশ্যে স্বামীকে মারধর করেছেন স্ত্রী। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। গত রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক তরুণী সাদা শার্ট পরা এক যুবকের কাছ থেকে মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। ফোনটি নেওয়ার পর ওই নারী উত্তেজিত হয়ে খারাপ ভাষায় গালাগাল করেন এবং যুবকের পিঠে কিল-ঘুষি মারেন। এরপর তাঁর মাথার চুল টেনে ধরে লাথি মারতে থাকেন। এ সময় ওই তরুণীকে বারবার ‘এক তালাক, দুই তালাক, তিন তালাক’ বলতে শোনা যায়।

মারধরের শিকার যুবকের নাম ফারুক হোসেন। তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারী। আর ওই তরুণীর নাম বিথি আক্তার ওরফে মিষ্টি। তিনি কালুখালী উপজেলার কাটাবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের চাকরি করেন।

ঘটনার সময় হাসপাতালের চিকিৎসক এনামুল হক রোগী দেখছিলেন। তিনি বলেন, ‘বেলা সোয়া একটা নাগাদ বাইরে চেঁচামেচির শব্দ শুনে বের হই। দেখি, ফারুকের সঙ্গে এক তরুণী গালাগাল ও হাতাহাতি করছেন। একপর্যায়ে তিনি ফারুককে কয়েক দফা মারধর করেন। পরে জানতে পারি, তারা স্বামী-স্ত্রী, তবে সম্পর্কে টানাপোড়ন চলছে। আমি তাদের হাসপাতালে গোলমাল না করে বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসা করতে বলি।’

ফারুক হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের চাকরি চলাকালে ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে একটি কুচক্রী মহলের ইন্ধনে তার বিরুদ্ধে রাজবাড়ী আদালতে মামলা করেন। সেই মামলায় জামিনে আসার পর আরও চারটি মামলা করেন ওই তরুণী। একপর্যায়ে বিয়ে করলে সব মামলা তুলে নেবেন বলে জানান। প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে করলেও মামলা না তুলে উল্টো নানাভাবে হয়রানি করতে থাকেন ওই নারী।

অন্যদিকে বিথি আক্তার দাবি করেন, ফারুক তার স্বামী হলেও দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই। ফারুক ব্যক্তিগত ছবি দিয়ে তাকে ব্ল্যাকমেল করছেন।

ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাইরে প্রশিক্ষণে থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি ফিরে আসার পর করণীয় ঠিক করা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার