weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হয় টাকা দেবে নয়তো বিয়ে করবে, বললেন অনশনকারী বৃদ্ধ

প্রকাশ : ১৮-০৮-২০২৫ ২২:০৪

ছবি : সংগৃহীত

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৫ বছর বয়সী নারীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন ৭৫ বছর বয়সি আবুল কাসেম মুন্সি। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই নারীর বাড়িতে অনশন করেন ওই বৃদ্ধ। আবুল কাসেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলী মুন্সির ছেলে।

বৃদ্ধ আবুল কাসেম মুন্সি বলেন, আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মৃত্যুবরণ করার পরে বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি। তারই ধারাবাহিকতায় প্রায় দুই মাস পূর্বে ওই নারীর সঙ্গে দেখা হয় এবং বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। সেই সুবাদে ওই নারী বিভিন্ন সময়ে আমার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নেয়। কিন্তু কিছুদিন আগে থেকে হঠাৎ কোনো কারণ ছাড়াই ওই নারী আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমি তার বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেয়। একপর্যায়ে আমি প্রায় চার-পাঁচ দিন খোঁজ করে শনিবার সকালে ওই নারীর বাড়িতে আসি।

তিনি আরো বলেন, হয় আমার টাকা দেবে নয়তো আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে ওই নারী যে প্রতারণা করেছে আমি তার উপযুক্ত বিচারের দাবি জানাই।

এলাকাবাসী জানান, ওই নারী আমাদের এলাকার। আমাদের জানা মতে ওই নারী এ রকমের বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করে। আমরা তার কঠিন শাস্তির দাবি জানাই।

এদিকে ঘটনাটি জানাজানি হলে ওই নারী আত্মগোপন করেন। পরে মোবাইল ফোনে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।

‎ঠুটাখালী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পলাশ ফকির বলেন, তারা উভয়ই একাধিক বিয়ে করেছেন। ওই বৃদ্ধ এখন অনশনে নেই। তাদের বিষয়ে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

‎এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, আমার কাছে এমন কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার