গাজীপুরের টঙ্গীতে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এক বার্তায় জানান, বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওই কারখানায় আগুন লাগার খবর পান তারা।
তিনি বলেন, আমাদের আটটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেছে। আরো পাঁচটি ইউনিট পথে আছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আশপাশের আরও ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
পিপলসনিউজ/আরইউ