ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।শনিবার (১০ অক্টোবর) সকালে কলকাতার কসবা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।আওয়ামী লীগের সাবেক দুজন সংসদ সদস্য জানিয়েছেন, মাহফুজুল হায়দার রোটন দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন৷২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর রোটন ভারতে চলে যান। ক্যানসার শনাক্ত হলে চে