weather ৩৩.৩১ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকার সঙ্গে আবারো বিচ্ছেদ ভিনিসিয়ুসের

প্রকাশ :

প্রেমিকার সঙ্গে আবারো বিচ্ছেদ ভিনিসিয়ুসের

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
খেলায় নেই প্রত্যাশিত উন্নতি, দেখেছেন লাল কার্ড, আছেন একাধিক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কায়। এর মধ্যেই ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা খেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে আবারো বিচ্ছেদ হয়েছে তার। সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল জানিয়েছে, রোববার (১১ অক্টোবর) ভার্জিনিয়ার প্রতিনিধিরা বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। তবে বিচ্ছেদটি হয়েছে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে। তাদের মধ্যে কোনো ঝগড়া বা বিরোধ হয়নি বলে জানানো হয়েছে।

ভার্জিনিয়ার প্রতিনিধিদের বক্তব্য, ‘ভার্জিনিয়া ফনসেকা ও ভিনিসিয়ুস জুনিয়র আর একসঙ্গে নেই। কোনো বিরোধ হয়নি, কোনো ঝগড়াও হয়নি। শুধু তারা আর যুগল হিসেবে একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভার্জিনিয়ার একা ভ্রমণকে কেন্দ্র করে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল। তবে তার প্রতিনিধিরা জানিয়েছিলেন, ভার্জিনিয়ার সাবেক স্বামী সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে সন্তানদের সময় কাটানোর সুযোগ করে দিতেই এই ভ্রমণের পরিকল্পনা করা হয়েছিল।

২০২৫ সালের অক্টোবরে সম্পর্কের কথা প্রকাশ্যে জানান ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া। এ বছরের মে মাসে তাদের বিচ্ছেদ হলেও জুলাইয়েই আবার তা জোড়া লাগে। তবে সেই পুনর্মিলন টিকল মাত্র তিন মাস।

এদিকে মাঠেও স্বস্তিতে নেই ভিনিসিয়ুস। লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের খেলোয়াড় নাথান সালিবার চুল টানায় লাল কার্ড দেখেন তিনি। এ ঘটনায় দুই থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে তার। তেমনটা হলে মৌসুমের প্রথম এল ক্লাসিকো মিস করবেন ২৬ বছর বয়সী তারকা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রূপপুর বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রূপপুর