weather ৩৩.৩১ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়ে থাকা মরদেহের পরিচয় সনাক্ত

প্রকাশ :

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়ে থাকা মরদেহের পরিচয় সনাক্ত

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে উদ্ধার করা মুখে টেপ মারা মরদেহের পরিচয় পেয়েছে পুলিশ।

নিহত ৫০ বছর বয়সী ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন। তিনি জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে। ইসমাইল থাকতেন গাজীপুরের কোনাবাড়ীতে।

বনানী থানার এসআই নজরুল ইসলাম তালুকদার বলেন, আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়।

এসআই নজরুল বলেন, আমরা পরিবারের লোকজনকে খবর দিয়েছি, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বলে জানতে পেরেছি।

নিহত ইসমাইলের পেশার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো বিষয়টি নিশ্চিত নই। পরিবারের সদস্যদের সঙ্গে এ বিষয়ে কথা হয়নি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে শুক্রবার সকালে নাম না জানা ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছিল পুলিশ। তার মুখে টেপ মারা ছিল, পরনে ছিল অটোরিকশা চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট আর লুঙ্গি।

পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা ক্যামেরা আছে। এর মধ্যে সেখানে কীভাবে মরদেহ এল তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

তবে পুলিশের ধারণা, কোনো একটি গাড়ি থেকে লাশটি ফেলে যাওয়া হয়েছে।

এসআই নজরুল বলেন, আমরা ধারণা করছি তাকে শ্বাসরোধ করে হত্যা করে গাড়িতে করে এনে লাশটি ফেলে গেছে।

ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করে গাড়ি শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন এসআই নজরুল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন