weather ৩৩.৩১ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন ঢাকা নিউ সুপার মার্কেট বণিক সমিতির নবনির্বাচিতরা

প্রকাশ :

শপথ নিলেন ঢাকা নিউ সুপার মার্কেট বণিক সমিতির নবনির্বাচিতরা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জয়লাভের পর শপথ নিলেন ঢাকা নিউ সুপার মার্কেট (দ.) বণিক সমিতির নবনির্বাচিত সদস্যরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজন করা হয় নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান। এতে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্য সদস্যরা শপথ নেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সদস্য ও এডহক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পাশাপাশি সমিতির আয়-ব্যয়ের হিসাবও তুলে ধরা হয়।

এসময় নবনির্বাচিত নেতারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, মার্কেটের শৃঙ্খলা বজায় রাখা এবং বণিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পাওয়ায় ব্যবসায়ীদের মধ্যেও দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা। নতুন কমিটির সদস্যরা সবাইকে সঙ্গে নিয়ে নিউ সুপার মার্কেটের ব্যবসায়িক পরিবেশ আরও সুন্দর, সুশৃঙ্খল ও গতিশীল করার অঙ্গীকার করেছেন।

এর আগে মঙ্গলবার  (১ সেপ্টেম্বর) ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) বণিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে কাজী আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক পদে শফিকুর রহমান খাঁন ফারুকের নেতৃত্বাধীন খায়ের-ফারুক পরিষদ পূর্ণ প্যানেলে বিপুল ভোটে জয়লাভ করে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন