weather ৩৩.৩১ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
মেঘনায় ট্রলারডুবি

তিন ছেলে-মেয়ের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা

প্রকাশ :

তিন ছেলে-মেয়ের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুদিন পর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ওই পরিবারের কর্তা হেলাল উদ্দিন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার বৈদ্যেরবাজার ঘাটের আশপাশে নদীতে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া তিনজন হলেন-বড় ভাই সজীব ও ছোট ভাই শামীম ও নিখোঁজ হেলাল উদ্দিনের বড় মেয়ে সামিয়া। 

এর আগে, গত বৃহস্পতিবার ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে তাদের বহনকারী ট্রলারটি ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজন পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তাৎক্ষণিক রায়েসা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার হলেও বাকি চারজনের খোঁজ মিলছিল না। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজন হেলাল উদ্দিনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন