weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ডলার

প্রকাশ : ২৯-১২-২০২৫ ১১:৫২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
চলতি মাসের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স।

রবিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত বছরের একই সময়ের তুলনায় চলতি ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছর ডিসেম্বরের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার।’

তিনি আরো বলেন, ‘গত ২৪ থেকে ২৭ ডিসেম্বর— এই চার দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৫৭৯ কোটি ১০ লাখ ডলার, যা বছর ব্যবধানে ১৬ দশমিক ৬০ শতাংশ বেশি।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে নভেম্বরে— ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

এর আগে অক্টোবরে দেশে এসেছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ তিন হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাস আয়ের রেকর্ড।

সাত ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি: ডিসেম্বর মাসের প্রথম ২৭ দিনে দেশের সাতটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, রেমিট্যান্স না পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, দুইটি বেসরকারি ব্যাংক এবং চারটি বিদেশি ব্যাংক।

ডিসেম্বরের প্রথম ২৭ দিনে বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। পাশাপাশি বিদেশি খাতের আল ফারাহ ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও এ সময়ে কোনো রেমিট্যান্স পাওয়া যায়নি।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার