weather ৩৩.৯৫ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ আরোহী নিহত

প্রকাশ :

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ আরোহী নিহত

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।নিহতরা হলেন, আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার কাউসার খলিলের ছেলে মো. আহাদ (১৮), বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন (১৮) এবং আদর্শ সদর উপজেলার ভূবনঘর এলাকার মনির হোসেনের ছেলে মিনহাজুল (১৯)।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি বলেন, আড়াইওড়া এলাকার কাউসার খলিলের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাত ১টার দিকে পালপাড়া এলাকায় এলে দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার