weather ৩৪.৪৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১২ মামলার আসামি শুক্কুর আলী গ্রেপ্তার

প্রকাশ :

১২ মামলার আসামি শুক্কুর আলী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ছয় মামলায় পরোয়ানাসহ মোট ১২ মামলার আসামি মো. শুক্কুর আলীকে (২৮) গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) রাত  ৯টা ১০ মিনিটে তেজগাঁও থানার ফার্মগেইট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। 

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, শনিবার থানা এলাকায় ছিনতাইকারী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফার্মগেইটের ফুটওভারব্রিজের নিচ থেকে মো. শুক্কুর আলীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার শুক্কুর আলী একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি। সে ও তার সহযোগিরা মিলে মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় করতো। উক্ত এলাকায় বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সাথে সে ও তার সহযোগিরা জড়িত। তার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানা, মোহাম্মদপুর থানা ও হাজারীবাগ থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের ১২টি মামলা রয়েছে যার মধ্যে ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার শুক্কুর আলীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার