weather ৩৪.৪৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান মুজিবুর আটক

প্রকাশ :

সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান মুজিবুর আটক

ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড। তার কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক। আটক মুজিবুর রহমান (৫৩) সেন্টমার্টিন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সিয়াম-উল-হক বলেন, ‘শনিবার ভোরে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমপাড়ায় এক ব্যক্তির বসতঘরে মাদকের বড় একটি চালান মজুতের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। 

সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা চালান। সে সময় ধাওয়া দিয়ে চেয়ারম্যানকে আটক করা হয়। 

পরে আটক ব্যক্তির বসতঘর তল্লাশি করে লুকিয়ে রাখা অবস্থায় একটি বস্তার ভেতর থেকে ১২ হাজার ২৭৪টি ইয়াবা পাওয়া যায়।’ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার