weather ৩৪.৪৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গোতে ফুটবলারদের বহনকারী নৌকা ডুবে ২৫ মৃত্যু

প্রকাশ :

কঙ্গোতে ফুটবলারদের বহনকারী নৌকা ডুবে ২৫ মৃত্যু

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো বেশ কয়েকজন।

আফ্রিকার এই দেশটির পশ্চিমাঞ্চলে একটি নদীতে নৌকা ডুবে যাওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। সোমবার (১০ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাই-নডোম্বের কাছে কোয়া নদীতে একটি নৌকা ডুবে কমপক্ষে ২৫ জনের মৃত্যু এবং আরো বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন।

স্থানীয় সংবাদ ওয়েবসাইট অ্যাকচুয়ালাইট.সিডি অনুসারে, প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু বলেছেন, প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ২৫ জন এবং বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ৩০ জন। রাতের বেলা নৌযান চলাচলকে নৌকাডুবির প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনাকবলিত নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের বহন করছিল। ওই ফুটবলারা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন। স্থানীয় সময় রাত ১১টায় মুশি বন্দর ছেড়ে ১২ কিলোমিটার (সাত মাইলেরও বেশি) ভ্রমণ করার পর নৌকাটি ডুবে যায়।

মুশি পুলিশ স্টেশনও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে কিন্তু বিস্তারিত কিছু জানায়নি। এই অঞ্চলে নৌকা দুর্ঘটনা প্রায়শই ঘটে। গত বছরের ডিসেম্বরে মাই-নডোম্বের কাছে ইনোঙ্গো শহরে যাওয়ার পথে একটি নৌকা ডুবে গিয়েছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার