weather ৩৪.৪২ o সে. আদ্রতা ৪৩% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

প্রকাশ :

মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

ছবি : সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা বারের আইনজীবী শহরের হিলালপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সুজন মিয়া দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে মৌলভীবাজার কোর্ট রাস্তা পৌরসভার সামনে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। ওসি বলেন, হত্যাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এ হত্যার ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সুজনের এমন মৃত্যুতে আইনজীবীরা শোক ও ক্ষোভ জানিয়েছেন। একই সঙ্গে তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার