weather ৩৪.৪২ o সে. আদ্রতা ৪৩% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, মহাসড়ক অবরোধ

প্রকাশ :

কুষ্টিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, মহাসড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
কুষ্টিয়া সদরের বটতৈলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার ফিরোজ হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নয়ন ইসলাম (২৫) ও রনি (২৬)। তারা কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের কর্মী। অফিসে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
এদিকে দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক আটকে বিক্ষোভ করছেন। এতে বটতৈল মোড়ের দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়দেব বলেন, এলাকাবাসী মরদেহ উদ্ধারে বাধা দিচ্ছেন। তাদের দাবি, বাসের মালিককে হাজির করতে হবে। তার আগে মরদেহ নেওয়া যাবে না।

কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন, সড়ক অবরোধের খবর শুনেছি। সমাধানের চেষ্টা চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার