weather ৩৪.৪২ o সে. আদ্রতা ৪৩% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা উপদেষ্টার অনুরোধ সত্ত্বেও অনড় অনশনরত কুয়েট শিক্ষার্থীরা

প্রকাশ :

শিক্ষা উপদেষ্টার অনুরোধ সত্ত্বেও অনড় অনশনরত কুয়েট শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

খুলনা ব্যুরো
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আজ বুধবার (২৩ এপ্রিল) ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি শিক্ষার্থীদের বারবার অনুরোধ করলেও ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এদিন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত শিক্ষা উপদেষ্টা কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বলেন, তাদের দাবি মেনে নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে একটা কমিটি গঠন করা হয়েছে। অতি শিগগির কমিটি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবে। তিনি বলেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, কারণ তা আদালতে টেকে না।

শিক্ষার্থীরা বলেন, আমরা দুইমাস ধরে আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। আমরা এই বিষয়ে আর সময় দিতে চাই না। আমরা লাশ হয়ে গেলেও ভিসির পদত্যাগ ছাড়া অনশন ভাঙব না।

আলোচনার পর সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস ছাড়েন শিক্ষা উপদেষ্টা।

উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে গত সোমবার বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা অনশন শুরু করেন। সেদিন ৩২ জন শিক্ষার্থী অনশন শুরু করলে ইতোমধ্যে পাঁচজন অসুস্থ হয়ে মেডিক্যালে ভর্তি হয়েছেন।

আজ সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, অনশনস্থলে শিক্ষার্থীদের মাথায় পানি ঢালা হচ্ছে, কেউ মাথায় জলপট্টি দিয়ে শুয়ে আছেন। স্টুডেন্টস ওয়েলফেয়ার সেন্টারের সামনে সারিবদ্ধভাবে তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার