weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৪৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, তিনজনের মৃত্যু

প্রকাশ :

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, তিনজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব গেছেন ৩২ হাজার ৫৮৮ জন হজযাত্রী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস, ঢাকা সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮০টি হজ ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। 

হজ অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ২০০ জন হজে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজযাত্রীর কোটা নির্ধারিত হয়েছে।

এ পর্যন্ত বাংলাদেশ থেকে হজে অংশ নেওয়া মোট হজযাত্রীদের মধ্যে মৃত্যুবরণ করেছেন তিন জন। তাদের মধ্যে একজন হলেন রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), অপরজন কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭)। আরেকজন নারী হজযাত্রী। আল হামিদা বানু (৫৪) পঞ্চগড় সদরে তার বাড়ি। তারা সবাই সৌদি আরবে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ ফ্লাইট পরিচালনা করেছে ৩১টি, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পাঁচটি।

হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল ২০২৫, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে, যেখানে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। হজ ফ্লাইট শেষ হবে আগামী ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং তা শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার