weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৪৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দল নিষিদ্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না : গয়েশ্বর চন্দ্র

প্রকাশ :

রাজনৈতিক দল নিষিদ্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না : গয়েশ্বর চন্দ্র

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনো সমস্যার সমাধান হয় না এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ তা মানুষই ঠিক করে। শনিবার (১০ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগের বিষয়ে কোনো সংস্থা জানতো না, এটা হতে পারে না। সরকারের সম্মতি ছাড়া তিনি বাইরে যেতে পারেন না। যারা ১/১১ সৃষ্টি করেছে তারাই নেপথ্য থেকে অন্তর্বর্তী সরকারের কলকাঠি নাড়াচ্ছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারেক রহমান মামলা থেকে খালাস পেলেও, তার ওপর চলা নির্যাতনের ক্ষত রয়ে গেছে। তার দেশে ফিরতে বাঁধা নেই, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে পর্যাপ্ত নিশ্চয়তা দিতে হবে। বিদেশে বসেও সকলকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সফল করেছেন তিনি। এ সময় গণতন্ত্রই সংস্কারের পূর্বশর্ত বলে মন্তব্য করেন তিনি।




পিপলসনিউজি/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার