weather ৩৪.৪২ o সে. আদ্রতা ৪৩% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নর্দান ও শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও রাজস্ব ফাঁকির অভিযোগ দুদকের

প্রকাশ :

নর্দান ও শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও রাজস্ব ফাঁকির অভিযোগ দুদকের

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাৎ এবং শান্ত-মরিয়ম ইউনিভার্সিটির রাজস্ব ফাঁকির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (১৩ মে) বিকালে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে প্রতারণা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎপূর্বক মানিলন্ডারিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হচ্ছে।

আক্তার হোসেন বলেন, শান্ত মরিয়ম ইউনিভার্সিটির বিরুদ্ধে উক্ত বিশ্ববিদ্যালয়ের বিধি বিধান লঙ্ঘনপূর্বক নিজস্ব আয়ের ৩৪৩ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৪৯৬ টাকা শান্ত-মরিয়ম ফাউন্ডেশনে হস্তান্তর ও প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় ১০২ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার