weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৪৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন না আলিয়া!

প্রকাশ :

যে কারণে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন না আলিয়া!

ফিইল ছবি

নিজস্ব প্রতিবেদক
জীবনের প্রথম যে কোনো অভিজ্ঞতাই ভীষণ স্পেশাল হয়। আর তা যদি হয় নিজের ক্যারিয়ারের কোনো প্রথম পদক্ষেপ, তাহলে তার অনুভূতি আরও আলাদা। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও তার ব্যতিক্রম নন।

এদিকে কান চলচ্চিত্র উৎসবের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল আলিয়ার। তবে ভারতের বর্তমান পরিস্থিতি দেখে সেই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া। ইতোমধ্যেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেকথা জানিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্ট দিয়ে কান চলচ্চিত্র উৎসবের না যাওয়ার কথা ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘যখন আমরা নিজেদের বাড়িতে সুরক্ষিত রয়েছি ঠিক সেই সময়েই অন্ধকারে অনেকে বিনিদ্রা পাহারা দিচ্ছে। যাতে আমরা শান্তিতে ঘুমাতে পারি। নিজেদের জীবন বাজি রেখেছেন তারা। এটা শুধুমাত্র সাহসিকতা নয় বরং এটা বড় আত্মত্যাগ।’

‘প্রতিটি প্রহরীর পিছনে রয়েছেন একজন মা। যিনি জানেন তার সন্তান অনিশ্চয়তার সঙ্গে প্রতিটি রাত কাটাচ্ছেন।’ এমন সময়ে তাই নিজের দেশে থাকাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। তবে উদ্বোধনে না গেলেও ১১দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবে অংশ নিতেও পারেন বলে জানাচ্ছেন অভিনেত্রী।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার