weather ৩৪.৪৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টম ক্রুজে মুগ্ধ কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাস

প্রকাশ :

টম ক্রুজে মুগ্ধ কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাস

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
‘ব্যালারিনা’ সিনেমার প্রিমিয়ারে এসে সহ-অভিনেতা টম ক্রুজের ভূয়সী প্রশংসা করলেন কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাস। 

মঙ্গলবার (৩ জুন) রাতে হলিউডের বিখ্যাত টিএলসি চাইনিজ থিয়েটারে অনুষ্ঠিত হয় এই আয়োজন। সেখানে আনা টমের প্রতি মুগ্ধতা প্রকাশ করে বলেন, এটি অবিশ্বাস্য, টম ক্রুজ নিজে থেকে ‘ব্যালারিনা’ ছবির প্রশংসা করেছেন।

আনা দে আরমাস আরো বলেন, উনি শুধু আমাদের সিনেমার নয়, সব সিনেমার পক্ষেই দাঁড়ান। তিনি চান সিনেমা ইন্ডাস্ট্রি ভালো করুক, মানুষ আবার হলে ফিরে আসুক। এখন আমরা একসঙ্গে কাজ করছি। তিনি ‘ব্যালারিনা’ দেখেছেন এবং খুব পছন্দ করেছেন। ‘জন উইক’ সিরিজটাও উনার ভীষণ পছন্দের।

টম ক্রুজ বর্তমানে নিজের নতুন ছবি ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ নিয়ে প্রচারণায় ব্যস্ত। সেখান থেকেই তিনি ‘ব্যালারিনা’ নিয়ে বলেছিলেন, আমি ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজিটাকে ভালোবাসি। তারা যে পরিশ্রম করে এই ধরনের গল্প তৈরি করে, সেটা আমি বুঝি। আর এখন আনার 'ব্যালারিনা' আসছে। এটা দুর্দান্ত কিছু হতে যাচ্ছে।

আনা দে আরমাস বলেন, টম ক্রুজের মতো কেউ যখন একটি সিনেমার পাশে দাঁড়ান, তখন সেটা বিশেষ কিছু হয়ে ওঠে। একজন তারকার পক্ষ থেকে এই সমর্থন সত্যিই হৃদয়ছোঁয়া। শিল্পীদের একে অন্যকে সমর্থন করা উচিত। আমরা সবাই মিলে ভালো করতে পারি।

‘ব্যালারিনা’ ছবির গল্প আবর্তিত হয়েছে ‘জন উইক ৩’ ও ‘জন উইক ৪’-এর মাঝামাঝি সময়কে ঘিরে। এতে আনা অভিনয় করেছেন একজন খুনি চরিত্রে। তাকে ‘রুস্কা রোমা’ সংগঠনের নিয়মে প্রশিক্ষণ দেওয়া হয়। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি পথে নামেন।

অ্যাকশন ঘরানার এই ছবিতে নিজেই বেশিরভাগ স্টান্ট করেছেন আনা। অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, প্রতিটি জায়গায় ব্যথা পেয়েছি। হাত, নখ, ঘাড়... সারা শরীর জুড়ে ছিল চোট। কিন্তু সত্যি বলতে, ব্যাপারটা বেশ মজার ছিল।

‘ব্যালারিনা’ যে শুধু 'জন উইক' ভক্তদের নয়, অ্যাকশনপ্রেমীদের কাছেও এক নতুন রোমাঞ্চ হয়ে উঠবে, সে আশা করছেন সবাই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার