weather ৩৪.৪৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক ফ্রেমে ধরা পড়লেন বলিউডের তিন খান

প্রকাশ :

এক ফ্রেমে ধরা পড়লেন বলিউডের তিন খান

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা আমির খানের চলচ্চিত্র ‘সিতারে জামিন পার’র বিশেষ প্রদর্শনীতে এক ফ্রেমে ধরা দিলেন বলিউডের তিন তারকা- শাহরুখ খান, সালমান খান ও আমির খান। 
শুক্রবার (২০ জুন) মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি ঘিরে এমনিতেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে, তার ওপর তিন খানের একসঙ্গে উপস্থিতি যেন সেই উন্মাদনাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। 

ভারতের মুম্বাইয়ের এক সিনেমা হলে আয়োজিত এই প্রদর্শনীতে কেবল এই ত্রয়ীই নন, বলিউডের আরো অনেক পরিচিত মুখ হাজির ছিলেন তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল খানদের মিলনমেলা।

প্রদর্শনীর পর সালমান খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে ছবির ভূয়সী প্রশংসা করতে দেখা যায়। পাপারাজ্জি ও আমির খানের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায় এই অভিনেতাকে। 

এক মজার মুহূর্তে সালমান পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, ‘এখন আমি ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু আপনারা ইন্টারভিউ নিচ্ছেন না।’ সালমানের এই মজাদার ভিডিওটি নেটিজেনদের কাছ থেকে প্রচুর লাইক ও কমেন্ট কুড়িয়েছে। একজন নেটিজেন তাদের বন্ধুত্বকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আমরা এই বন্ধুত্ব ভাঙব না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বেস্ট ফ্রেন্ডস।’ 

তিন খানের বাইরেও বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ভিকি কৌশল, রেখা, হিমেশ রেশমিয়া, ইমরান খান, জুনেইদ খান, তামান্না ভাটিয়া, আমির খানের মেয়ে ইরা খান এবং তার স্বামী নূপুর শিখরেসহ আরো অনেক তারকা। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার