weather ৩৩.৯৫ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বৈষম্যবিরোধী নেতা রাফসান জানীর পদত্যাগ

প্রকাশ :

খুলনায় বৈষম্যবিরোধী নেতা রাফসান জানীর পদত্যাগ

ছবি : সংগৃহীত

খুলনা ব্যুরো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর যুগ্ম মুখ্য সংগঠক শেখ রাফসান জানী পদত্যাগ করেছেন। সোমবার (৭ জুলাই) নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে পদত্যাগপত্র সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

খুলনায় অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন রাফসান তাদের মধ্যে অন্যতম। আন্দোলন চলাকালে ৪ আগস্ট গগণবাবু রোডে পুলিশের গুলিতে মারাত্মক আহত হন তিনি।

ফেসবুক পোস্টে রাফসান লেখেন, গত জুলাইতে এক কঠিন পদযাত্রার মাধ্যমে আমরা এক ব্যানার গড়ে তুলেছিলাম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। কিন্তু ৫ আগস্টের পর খুলনাতে স্বার্থ, দ্বন্দ্ব, দুর্নীতি আর পদ দখলের লড়াইতে ব্যানারে ঘুণ ধরতে শুরু করে। খুবির ক্ষমতার ঈর্ষা আর পাঞ্জাবীওয়ালার কূটচালে ব্যানার থেকে বিপ্লবীদের সরিয়ে সুবিধাবাদীদের স্থান করে দেওয়ার এক খেলা শুরু হয়। ফলাফল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা এক ঘুণে পচে যাওয়া ফার্নিচারে পরিণত হয়েছে আজ। 

পদত্যাগের পর এখন থেকে ছাত্রদলের সঙ্গে রাজনৈতিক জীবন শুরু করবেন বলেও জানান তিনি। এ ব্যাপারে রাফসান জানী লেখেন, আন্দোলনে আমি ও আমার বাবা অনেক রক্ত ও শ্রম দিয়েছি। বিনিময়ে আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ চাপিয়েছে আমার ব্যানারের লোকজন। তখন থেকেই আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। আমার আত্মত্যাগের কাছে কোনো পদ বড় হতে পারে না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার