weather ৩৪.৪২ o সে. আদ্রতা ৪৩% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে ‘রাগিনী এমএমএস ৩’, আছেন তামান্না ভাটিয়া

প্রকাশ :

আসছে ‘রাগিনী এমএমএস ৩’, আছেন তামান্না ভাটিয়া

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
১৪ বছর আগে শুরু হওয়া একতা কাপুরের কাল্ট ইরোটিক-হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’-এর নতুন কিস্তি আসছে। ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তিতে ‘রাগিনী এমএমএস ৩’-এর মুখ্য চরিত্রে থাকছেন গ্ল্যামার্স ডিভা তামান্না ভাটিয়া।

গল্পের ভৌতিক টুইস্ট শুনে নাকি বিস্মিত হয়েছিলেন তামান্না। আগের মতো এবারো থাকবে আকর্ষণীয় গান ও চমকপ্রদ সব ঘটনা। ইতোমধ্যেই একতা কাপুর চিত্রনাট্যের কাজ শুরু করেছেন। 

গল্প শুরু হবে আগের সিক্যুয়ালের ধারাবাহিকতা থেকে এক পোড়ো বাড়ির রহস্য, ব্যাচেলার পার্টি, সম্পর্কের টানাপড়েন এবং ওইজা বোর্ড ঘিরে অদ্ভুত সব ঘটনা নিয়ে। 

জানা গেছে, ২০২৫ সালের শেষের দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। যদিও অন্যান্য চরিত্রে কারা থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি। 

২০১১ সালে মুক্তি পায় ‘রাগিনী এমএমএস’ সিরিজের প্রথম ছবি, এরপর সানি লিওনকে নিয়ে তৈরি হয় ‘রাগিনী এমএমএস টু’। ২০১৯ সালে তৈরি হয় রিয়া সেন কে নিয়ে ‘রাগিনী এমএমএস রিটার্নস’। এবার সেই ধারাবাহিকতার তৃতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার