weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৫৬% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

প্রকাশ :

অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেজামপুর দক্ষিণপাড়ার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা খাতুন। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে দেওয়া ছিল। ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশাতে থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে