weather ৩৪.৪২ o সে. আদ্রতা ৪৩% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান-রেখার প্রেম পূর্ণতা পায়নি, কী কারণ?

প্রকাশ :

ইমরান-রেখার প্রেম পূর্ণতা পায়নি, কী কারণ?

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডের ইতিহাসে রেখা এমন একজন অভিনেত্রী যিনি শুধু তার অভিনয়গুণেই নয়, রহস্যময় ব্যক্তিজীবনের জন্যও বারবার আলোচনায় এসেছেন। পর্দায় তিনি অপ্রতিরোধ্য। অন্যদিকে তার ব্যক্তিগত জীবন ততটাই রঙিন ও বিতর্কিত। অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, স্বামী মুকেশ আগরওয়ালের মর্মান্তিক মৃত্যু— সব মিলিয়ে তার জীবন যেন সিনেমার মতোই নাটকীয়।

তবে আশির দশকে এক সময় পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমরান খানের সঙ্গেও নায়িকার নাম জড়িয়েছিল। 

বলা বাহুল্য, তখন ইমরানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ভারতেও তার ভক্তের সংখ্যা ছিল অগণিত। সেখানে গেলেই দেখা যেত, কখনো পার্টিতে, কখনো কোনো বিশেষ অনুষ্ঠানে।

সে সময় নাকি পাশে থেকেছেন রেখা। আর স্বাভাবিকভাবেই শুরু হয় কানাঘুষা। প্রশ্ন উঠতে থাকে, তারা কি শুধুই বন্ধু, নাকি এর চেয়েও বেশি কিছু?

শোনা যায়, অভিনেত্রীর মায়েরও বেশ পছন্দ ছিল সুদর্শন এই ক্রিকেটারকে! এমনকি তিনি নাকি এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন জানতে, ইমরান তার মেয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গী হতে পারেন কিনা। যদিও সেই জ্যোতিষী কী বলেছিলেন তা আজও রহস্য।

তাদের ঘনিষ্ঠতা নিয়ে যত আলোচনা হোক, পত্রপত্রিকায় যতই তাদের নিয়ে লেখালেখি হোক, সম্পর্কটা কোনোদিনই আনুষ্ঠানিক পথে গড়ায়নি। বিয়ে তো দূরের কথা, প্রকাশ্যে প্রেমের স্বীকৃতিও দেননি কেউ। তবু তাদের নাম জড়িয়ে থাকা সেই অধ্যায় আজও বলিউড আর ক্রিকেট দুনিয়ায় রয়ে গেছে এক ‘অজানা কাহিনী’ হয়ে। গসিপের পাতায় যখনই ফিরে আসে, দর্শকের কৌতূহল আবারো জেগে ওঠে তাদের ঘিরে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার