weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৫৬% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজি, পুলিশ সদস্যসহ আটক দুই

প্রকাশ :

গাজীপুরে খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজি, পুলিশ সদস্যসহ আটক দুই

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে স্থানীয়রা। আটকদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা এলাকার গজারিয়াপাড়ার কবির মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

এ সময় একটি খেলনা পিস্তল, দুটি লোহার পাইপ ও একটি বাংলাদেশ পুলিশের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, জয়দেবপুরের ৯ নম্বর ওয়ার্ডের নয়নপুর এলাকার কাঞ্চন মীরের ছেলে মীর মোহাম্মদ শাকিল (২১) ও ভোলার সদরের মোশারফ হোসেনের ছেলে মো. শিহাব মোশাররফ সৈকত (২৩)। তিনি ১৩ এপিবিএনে (উত্তরা) কর্মরত আছেন।

এলাকাবাসী জানান, আটকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে ও পুলিশের পরিচয় দিয়ে এখানে চাঁদাবাজি করতে এসেছিলেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এসে দেখি দুজনকে এলাকাবাসী ধরে রেখেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে