weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৪৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুচকি হাসির বিশাল মাসুল গুনতে হয়েছে: পিয়া জান্নাতুল

প্রকাশ :

মুচকি হাসির বিশাল মাসুল গুনতে হয়েছে: পিয়া জান্নাতুল

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত আইনপেশায়ও সক্রিয় পিয়া জান্নাতুল। একসময় সংসদ সদস্য থাকা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি। কয়েক বছর আগে সেই সময়ের একটি ভিডিও ক্লিপই বদলে দিয়েছিল পিয়ার পরিচিতি।

কালো কোট পরে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে থাকা পিয়ার সেই ভিডিওতে দেখা যায়, তিনি মুচকি হাসছেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। অনেকের কাছেই তখন নতুন মুখ ছিলেন পিয়া। কিন্তু সেই এক ঝলক হাসিই রাতারাতি তাকে ট্রেন্ডিংয়ের শীর্ষে তুলে দেয়। ক্লিপটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস, মিম আর ভিডিও।

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়া জান্নাতুল। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়েই আলোচনায় আসে সেই মুচকি হাসির প্রসঙ্গ। জানান, সেই হাসির জন্য তাকে বিশাল মাসুল গুনতে হয়েছে; বিশেষ করে ৫ আগস্টের পর।

এই আইনজীবী-মডেল বলেন, তখন কোন ভুলে হাসছিলাম আমি জানি না এবং সেটা ভাইরাল হওয়ার কারণে আমি নিজে যে পরিমাণ ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি বিশেষ করে ৫ আগস্টের পর, সেটা বলার বাইরে।

শোবিজ অঙ্গনে অনেক আইনজীবী থাকলেও নিয়মিত আদালতে প্র্যাকটিস করেন এমন তারকা বিরল। পিয়া জান্নাতুল সেখানে ব্যতিক্রম। তবে একটি মুচকি হাসি যে এত বড় আলোচনার জন্ম দেবে পাশাপাশি তাকে বিব্রত করবে, সেটি হয়তো ভাবেননি কখনো এই তারকা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার