weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৪৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর লালবাগে ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশ :

রাজধানীর লালবাগে ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার লালবাগের একটি বাসা থেকে নজরুল ইসলাম নামের এক ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে লালবাগের আরএনডি রোডের জমজম টাওয়ারের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নজরুলের বাড়ি গোপালগঞ্জ সদরে। 

লালবাগ থানার এসআই দেবাশীষ তালুকদার জানান, আরএনডি রোডের ২/১/এ নম্বর জমজম টাওয়ারের ষষ্ঠ তলার বাসায় পরিবার নিয়ে থাকতেন নজরুল। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পুরান ঢাকার একটি শাখায় চাকরি করতেন। শুক্রবার বিকালে পুলিশ খবর পায়, ঘরের ভেতর তার মরদেহ পড়ে আছে। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়।

লালবাগ থানার এসআই শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এটি হত্যা নাকি আত্মঘাতী কোনো কাণ্ড তা নিশ্চিত হওয়া যায়নি। বাসায় নজরুলের মা, স্ত্রী, শাশুড়ি ও সন্তানরা ছিলেন। কেউই তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার