weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৪৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক দুই এমপি ফয়জুর রহমান ও নুসরাত বুবলী গ্রেপ্তার

প্রকাশ :

সাবেক দুই এমপি ফয়জুর রহমান ও নুসরাত বুবলী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাস দমন আইনের মামলায় আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও অন্যজন সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলী।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

তবে কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে ডিবি থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

উপকমিশনার তালেবুর রহমান বলেন, ফয়জুর রহমান এবং তামান্না নুসরাত বুবলীর গ্রেপ্তারের বিষয়ে পরে বিস্তারিত জানানো হয়।

গত বছর ৫ আগস্টে সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপি, পুলিশ কর্মকর্তাসহ প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাদের জুলাই আন্দোলন ঘিরে হত্যা, হত্যাচেষ্টার অভিযোগে বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার