weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৪৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল দলে ভিনি-রদ্রিগো, বাইরেই আছেন নেইমার

প্রকাশ :

ব্রাজিল দলে ভিনি-রদ্রিগো, বাইরেই আছেন নেইমার

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
ব্রাজিল জাতীয় দলের আসন্ন প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। বুধবার (১ অক্টোবর) ঘোষিত দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। তবে নেইমার জুনিয়র এবারো জায়গা পেলেন না।

গত সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে বিশ্রামে ছিলেন ভিনিসিয়ুস। অন্যদিকে এই মৌসুমে মাদ্রিদের হয়ে নিয়মিত না খেলায় দলে জায়গা পাননি রদ্রিগো। তবে এবার দুজনকেই রেখেছেন কোচ।

এদিকে নেইমার এই দলে জায়গা পাননি। অক্টোবর ২০২৩ থেকে জাতীয় দলের বাইরে আছেন তিনি। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার বাঁ পায়ের উরুতে চোট পেয়েছেন এবার। যার ফলে নভেম্বরের আগে ফিরতে পারবেন না বলে জানা গেছে।

দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের আরেক খেলোয়াড় এদের মিলিতাও। নতুন চমক হিসেবে ডাক পেয়েছেন নটিংহ্যাম ফরেস্টের ফরোয়ার্ড ইগর হেসুস। ইংলিশ ক্লাবে যোগ দেওয়ার পর মাত্র দুই ম্যাচে চার গোল করেছেন তিনি।

আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ১৪ অক্টোবর টোকিওতে মুখোমুখি হবে জাপানের।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক : এদেরসন, বেন্তো, হুগো সউজা।

ডিফেন্ডার : কার্লোস আগুস্তো, এদের মিলিতাও, কাইয়ো হেনরিক, ভেন্দারসন, ডগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালায়েস, বেরালদো, ওয়েসলি।

মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গিমারেশ, জোয়েলিনটন, কাসেমিরো, জোয়াও গোমেস, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড : এস্তেভাও মেসিনিও, গ্যাব্রিয়েল মার্তিনেলি, ইগর হেসুস, লুইজ হেনরিক, মাতেউস কুনিয়া, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার