weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

প্রকাশ :

এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান ও ঢাকার কেরানীগঞ্জের সীমানায় আবদুল্লাপুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আহমেদ নোমান (২৮) ও মুজিবুল হক (২৮)। তারা দুজন বন্ধু ছিলেন। তাদের দুজনের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। তারা মোটরসাইকেলে করে ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন।

শ্রীনগর হাসাড়া হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে দুই বন্ধু নোমান ও মজিবুল মাওয়ার দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি রাত সোয়া ৯টার দিকে আবদুল্লাপুর টোল প্লাজা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলসহ রোমান ও মজিবুল সড়কে ছিটকে পড়ে নিহত হন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক মঙ্গলবার (১৪ অক্টোবর) বলেন, রাতে নিহত ব্যক্তিদের স্বজনেরা মরদেহ শনাক্ত করে নিয়ে গেছেন। ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে