weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৪৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির হ্যাটট্রিক, প্লে-অফে ইন্টার মায়ামি

প্রকাশ :

মেসির হ্যাটট্রিক, প্লে-অফে ইন্টার মায়ামি

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
বিশ্বকাপজয়ী লিওনেল মেসির হ্যাটট্রিকে ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে উড়িয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে প্লে-অফে উঠেছে ইন্টার মায়ামি। এক বছর পর ক্লাবটির জার্সিতে হ্যাটট্রিকের দেখা পান ফুটবলের এই মহাজাদুকর। সবশেষ ২০২৪-এর ১৯ অক্টোবর হ্যাটট্রিক করেছিলেন তিনি।

রবিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে মাঠে নামেন মেসিরা। প্রথম গোলের জন্য মায়ামিকে অপেক্ষা করতে হয় ৩৪ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষের দুজনকে ফাঁকি দিয়ে বক্সের মাথা থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো শটে দলকে এগিয়ে নেন মেসি। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৪৩ মিনিটে ন্যাশভিলের পক্ষে গোলটি শোধ করেন সারিজ। বিরতিতে যাওয়ার আগে শ্যাফেলবার্গ গোল করলে লিডও পেয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। ম্যাচের ৬২ মিনিটে পেনাল্টি থেকে স্পট কিকে মেসি স্কোরবোর্ড ২-২ করেন। এর পাঁচ মিনিট পর আবারো গোলের দেখা পায় মায়ামি। এবার স্কোরশিটে নাম লেখান রদ্রিগেজ। মায়ামির হয়ে মেসি হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যাচের ৮১ মিনিটে। ম্যাচের একেবারে আরও এক গোলের দেখা পায় ক্লাবটি। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের শুরুতে এবার তেলাস্কো সেগোভিয়া গোল করলে ৫-২ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এমএলএসের এবারের মৌসুমে সবমিলিয়ে ৪৮ গোলে (২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট) অবদান রাখলেন মেসি, যা লিগটির এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে, ৩৪ ম্যাচে ১৯ জয়, ৮ ড্র ও ৭ হারের পর ৬৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে তিনে অবস্থান মায়ামির।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার