weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৫৬% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী আর নেই

প্রকাশ :

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী আর নেই

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী ইন্তেকাল করেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সরকারের এক তথ্যবিবরণীতে তার মৃত্যুর খবর জানানো হয়। আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে শেষ শয্যায় শায়িত করা হবে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

কামাল সিদ্দিকী ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জাতিসংঘের শিশু অধিকার কমিটির নির্বাচনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত হন এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

কামাল সিদ্দিকী মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের উপসচিব নিযুক্ত হন। স্থানীয় সরকার, অর্থনীতি, ভূমি ও নগরায়ণসহ নানা বিষয় নিয়ে তার একাধিক বই আছে। কামাল সিদ্দিকীর জন্ম ১৯৪৫ সালে, ঢাকায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে