weather ৩৩.৯৫ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির?

প্রকাশ :

শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির?

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ঢালিউড মেগাস্টার শাকিব খানের সিনেমায় বেশ কয়েক বছর ধরে ভিনদেশি নায়িকারা অভিনয় করছেন। এ ধারাবাহিকতাতেই এবার শোনা যাচ্ছে ঢালিউড কিং তার পরবর্তী সিনেমায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে জুটি বাঁধবেন।

গত সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন হানিয়া আমির। সেসময় এক আয়োজনে হানিয়া বলেছিলেন, ‘আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।’

এর পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে, শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির। 

বিষয়টি নিয়ে চর্চার মধ্যে শাকিব খান নিজেই জানালেন, আসলেই একটি সিনেমা নিয়ে হানিয়া আমিরের সঙ্গে কথা হচ্ছে।

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের একটি ভিডিওতে শাকিব বলেন, ‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।’ এরপরে এক প্রশ্নের উত্তরে শাকিব জানান, ‘একটি সিনেমার জন্য তার সঙ্গে কথা চলছে।’

এই খবরটি শাকিবের ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। 

তবে শাকিব এখনো কোন সিনেমায় হানিয়া আমির তার সঙ্গে অভিনয় করবেন, তা স্পষ্ট করেননি। 

ভক্তরা অনুমান করছেন, ‘প্রিন্স’ সিনেমায় হয়তো হানিয়া শাকিবের বিপরীতে দেখা যেতে পারেন, আবার কেউ কেউ বলছেন, নতুন রোমান্টিক সিনেমাতেও তাদের একসঙ্গে দেখা যেতে পারে।

এদিকে, শাকিব ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করে ডিসেম্বরে ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু করবেন।  

এরপর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে তিনি আজমান রুশোর নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন, যেখানে শাকিবের বিপরীতে নতুন মুখের খোঁজ চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার