weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন : নিয়ন্ত্রণে ১৪ ইউনিট, উদ্ধার ৪৫ জন

প্রকাশ :

কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন : নিয়ন্ত্রণে ১৪ ইউনিট, উদ্ধার ৪৫ জন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলী এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ স্টাফ অফিসার শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট কাজ করছে। এ পর্যন্ত মোট ৪৫ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পরিদর্শক আনোয়ারুল ইসলাম এক খুদে বার্তায় জানান, জমেলা টাওয়ার নামে ১২তলা ওই ভবনের নিচতলায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা ফরহাদ হোসেন সকালে জানান, ভবনটি নয়তলা। সেখানে কাপড়ের, তারের গোডাউন ছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে