weather ৩৪.৪৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে মাজারে ভাঙচুর, মল-মূত্র নিক্ষেপ

প্রকাশ :

ময়মনসিংহে মাজারে ভাঙচুর, মল-মূত্র নিক্ষেপ

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে কয়েক শত বছরের পুরাতন এক মাজারে ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের পর ভেতরে মল-মূত্র নিক্ষেপ করেছে হামলাকারীরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতের কোনো এক সময় টেঙ্গাপাড়া গ্রামে শাহজাহান উদ্দিন (রহ.) আউলিয়ার মাজারে এ ঘটনা ঘটে বলে জানান গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান।

স্থানীয়রা বলেন, শুক্রবার ভোরে ওই মাজারে যান বেশ কয়েকজন ভক্ত। তারা দেখতে পান মাজারের মূল অংশের বাউন্ডারি ভেঙে পড়ে আছে। তা ছাড়া মাজারের ভেতরে বেশ কিছু জায়গায় মানুষের মল-মূত্র ও গোবর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

এলাকার ইউপি সদস্য মো. জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে এসে দেখতে পাই মাজারের মূল অংশের বাউন্ডারি ভাঙচুর করে ফেলে দেওয়া হয়েছে। রাতের আঁধারে কারা এ কাণ্ড করেছে তা বলা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দা ফারুক আহম্মেদ বলেন, এই মাজার কত বছর আগের তা বলা মুশকিল। এখানে প্রতিদিনই ভক্তরা এসে যে যার মতো কর্মকাণ্ড চালিয়ে চলে যান। মাজার ভাঙচুর কোনোভাবেই ঠিক হয়নি।

মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) বলেন, প্রায় ৪০ বছর ধরে এই মাজারে আছি। কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। বাপ-দাদাদের কাছে জানতে পেরেছি মুঘল সম্রাটের আমলে এ মাজার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর হাজার হাজার ভক্তকুল এখানে আসেন। মাজারে আক্রমণ মেনে নিতে কষ্ট হচ্ছে।

এদিকে ঘটনাটি জানাজানি হলে মাজারটিতে আসতে থাকেন শত শত ভক্ত-আশেকান। তারা মাজার ভাঙচুরের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ওসি মো. কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাজারের একাংশের কিছু অংশ ভাঙচুর করা হয়েছে। পলিথিনে মল-মূত্র ভরে মাজারে নিক্ষেপ করেছে। গত আট থেকে ১০ বছর ওই মাজারে কোনো ওরস হয় না। এ ঘটনায় কেউ এখনো থানায় কোনো অভিযোগ করেনি। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার