weather ৩৪.৪৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জন, কী বললেন ম্রুণাল

প্রকাশ :

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জন, কী বললেন ম্রুণাল

ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা ধানুশ ও ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনা তুঙ্গে। বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, ভালোবাসা দিবসেই চার হাত এক হতে চলেছে তাদের। তবে এমন শোনা কথা নিয়ে যখন নেটদুনিয়া তোলপাড়, ঠিক তখনই ম্রুণালের ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে তৈরি হলো এক ধোঁয়াশা! শুধু তাই নয়, এই বিয়ের গুঞ্জন সত্য নয় বলে নাকি দাবি করেছেন ধানুশ। 

সামাজিক মাধ্যমে সদ্য একটি ভিডিও প্রকাশ করেন ম্রুণাল। ভিডিওটিতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। আর ম্রুণালের এই পোস্টের ক্যাপশন দেখে নানা প্রশ্ন তৈরি হয় তাদের ভক্তদের মনে। অনেকের ধারণা, ম্রুণাল হয়তো বোঝাতে চাইছেন, চারপাশের এসব গুঞ্জন তাকে মোটেও বিচলিত করছে না।

এদিকে, বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ম্রুণালের ঘনিষ্ঠ এক সূত্র। ওই সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই অভিনেত্রীর। কারণ ফেব্রুয়ারিতে তার বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া মার্চ মাসেই মুক্তি পাবে তার একটি তেলুগু সিনেমা।

বর্তমানে ম্রুণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন। পেশাগত জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিয়ের মতো বড় কোনো সিদ্ধান্ত নেওয়া ম্রুণালের জন্য একপ্রকার অসম্ভব। অন্যদিকে ধানুশ নিজেও সংবাদমাধ্যমে এই খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

গত বছরের আগস্ট মাসে ম্রুণালের ‘সন অব সর্দার টু’ সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতি থেকেই মূলত এই আলোচনার শুরু। ৪২ বছর বয়সী ধানুশ এবং ৩৩ বছর বয়সী ম্রুণালের এই অসমবয়সী প্রেম নিয়ে চর্চাও কম হয়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার