weather ৩৪.৪২ o সে. আদ্রতা ৪৩% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করলেন তাসনিম জারা

প্রকাশ :

পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করলেন তাসনিম জারা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
নিজের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। এছাড়া নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তাৎক্ষণিক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং অনেককে বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এসব অজুহাত তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে, ওনারা এখানকার ভোটার না। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হবে।

কতটা কেন্দ্র থেকে অভিযোগ এসেছে জানতে চাইলে তাসনিম জারা বলেন, অনেকগুলো কেন্দ্র থেকে তাঁরা এ ধরনের অভিযোগ পাচ্ছেন।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৯ আসনের এই প্রার্থী ঢাকা-১১ আসনে ভোট দেন। এদিন সকাল ৮টা ৪০ মিনিটে তিনি খিলগাঁওয়ের তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার