weather ৩৪.৪৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

প্রকাশ :

গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। 

একই সঙ্গে তিন জেলার বর্তমান পুলিশ সুপারসহ আরও দুই কর্মকর্তাকে হাইওয়ে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলার পুলিশ সুপার করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলার পুলিশ সুপার এবং সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে বদলি করে এপিবিএনে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

পিপলসনিউজ/ এস.সি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার